ভোলায় বিসিকের ২ কারখানায় অবৈধভাবে মজুদ ৬ হাজার লিটার ডিজেল জব্দ : খান ফ্লওয়ারের জামাল খানকে ১ লাখ ও তৃষ্ণা বেকারির জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
49
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ | ১২:০৪:৩৫ এএম
ভোলায় বিসিকের ২ কারখানায় অবৈধভাবে মজুদ ৬ হাজার লিটার ডিজেল জব্দ : খান ফ্লওয়ারের জামাল খানকে ১ লাখ ও তৃষ্ণা বেকারির জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার বিসিক শিল্প নগরীর দুটি কারখানা থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার (৫৯৭৪) লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় খান ফ্লওয়ারের মালিক জামাল খানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, তৃষ্ণা বেকারির মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া জব্দ করা ডিজেল বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ ) রাত সাড়ে ৮ টা এ অভিযান শুরু করে রাত ১২ টা পর্যন্ত পরিচলনা করা হয়।
এদিকে অভিযানে যাওয়া ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে খান ফ্লওয়ারের কর্মীরা হট্টগোল সৃষ্টি করে এবং বিসিকের মধ্যে রাস্তায় বালুর বস্তা ও ইটফেলে ব্যারিকেড সৃষ্টি করে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতেই জামাল খান ঔদ্ধত্যপূণ আচরণ করেন। এছাড়া অভিযানের ছবি তোলায় সময় টিভির চিত্র সাংবাদিক উৎপল দেবনাথসহ গণমাধ্যমকর্মীদের মামলা দিয়ে হয়রানী ও প্রকাশ্যে হত্যার হুমকি দেন জামাল খান। তবে পরবর্তীতে আতিরিক্ত আইনশৃঙ্খলারক্ষা বাহিনী গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত জানিয়েছেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা বিসিক শিল্প নগরীর মেসার্স খান ফ্লওয়ারের মালিক জামাল খান ৩ হাজার ৯৭৪ লিটার ডিজেল (জ্বালানি তেল) মজুদ করে। এনএসঅঅই ও গোয়েন্দা সংস্থার পোপন সংবাদের ভিত্তিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় খান ফ্লওয়ারের কারখানার মধ্যে ২টি পানির ট্যাংকি ও ৮টি ড্রাম ভর্তি করে রাখা ডিজেল জব্দ করা হয়। যার পরিমান ৫হাজার ৯৭৪ লিটার। এ ডিজেল মজুদের জন্য তার কাছে বৈধ কোন কাগজপত্র ছিল না এবং তিনি কোন তেলের ব্যবসা করেন না। অবৈধভাবে ডিজেল রাখায় প্রতিষ্ঠানের মালিক জামাল খানকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে বিসিকের মধ্যের তৃষ্ণা বেকারী নামের অপর একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করে অভিযানকারী দল। অবৈধভাবে মজুদের দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিকে অভিযান চালিয়ে ডিজেল পেয়েছি। এসব তেল মজুদের জন্য তাদের কোন বৈধ কাগজপত্র নাই। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
খান ফ্লাওয়ারের মালিক জামাল খান জানান, জেলা প্রশাসনের এক কর্মকর্তার মৌখিক অনুমতিক্রমে গতকাল (সোমবার) ইলিশা এগ্রোর নামে তেল এনেছেন। কাকে কত লিটার তেল দিয়েছেন তার হিসাবও তিনি প্রশাসনকে দিয়েছেন বলে দাবি করেন। তবে তেল কেনা বেচার কোন লাইসেন্স বা সরকারি অনুমতি তার নামে নাই।
গোয়েন্দা সংস্থার তথ্য মতে, জামাল খান অবৈধভাবে এক লড়িতে প্রায় ৯ হাজার লিটার ডিজেল আনেন। সেখান থেকে কিছু ডিজেল অন্য কারখানায় বিক্রী করেছেন। তার মালিকানাধীন খান ফ্লাওয়ারে দৈনিক দেড়শ’ লিটার জ্বালানি দরকার হয়। সরকারি নির্দেশ অনুযায়ী তিনি সর্বোচ্চ ৩ দিনের জ্বালানি সাড়ে ৪শ’ লিটার রাখতে পারবেন। এর বেশি রাখতে হলে যথাযথ কৃর্তপক্ষ লিখিত অনুমতির দরকার হবে। কিন্তু খান ফ্লা্ওয়ার ও তৃষ্ণা বেকারী সম্পূর্ণ অবৈধভাবে বিপুল পরিমান ডিজেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় বিসিকের ২ কারখানায় অবৈধভাবে মজুদ ৬ হাজার লিটার ডিজেল জব্দ : খান ফ্লওয়ারের জামাল খানকে ১ লাখ ও তৃষ্ণা বেকারির জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা
০২ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল,একক প্রার্থী ৩ পদে
২৯ মার্চ ২০২৬
ভোলায় বাংলার কন্ঠ কার্যালয়ে চুরি
২৮ মার্চ ২০২৬
