ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

ভোলার তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট

নিজস্ব প্রতিবেদক
98

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ | ১০:০৩:০২ পিএম
ভোলার তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট ভোলার তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট

তজুমদ্দিন প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও জমি থেকে ঘাস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়িতে একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী রাম মজুমদার। অভিযোগে জানান, কয়েকদিন আগে তিনি চর এলাকা থেকে ঘাস/খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ২৪ শতাংশ জমির ঘাস জোরপূর্বক দখল করে নিয়ে যায়। এবং তার মোটরসাইকেল নিয়ে যায় চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারী। পরবর্তীতে তার মোটরসাইকেল ফেরত দিলেও ঘটনার জের ধরে ৬ ও ৭ মার্চ তারিখে অভিযুক্ত ব্যক্তিরা তাকে দুই দফা মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন। আহত রাম মজুমদার বর্তমানে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এবিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ বলেন, এধরনের ঘটনার এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬