ভোলার লালমোহনের সন্ত্রাসী ও চাঁদাবাজ ছামিম, তামিম ও ছালাউদ্দি চক্রের ব্যাপক চাঁদাবাজি: চাঁদা না পেয়ে ব্যবসায়ী শাখাওয়াত ফরাজিকে হামলা, লুট আহত-২
নিজস্ব প্রতিবেদক
103
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০২:৫৮ পিএম
ভোলার লালমোহনের সন্ত্রাসী ও চাঁদাবাজ ছামিম, তামিম ও ছালাউদ্দি চক্রের ব্যাপক চাঁদাবাজি: চাঁদা না পেয়ে ব্যবসায়ী শাখাওয়াত ফরাজিকে হামলা, লুট আহত-২
ষ্টাফ রিপোর্টার : : ভোলার লালমোহনে ব্যবসায়ির কাছে দাবিকৃত মোটা অংকের চাঁদা না পেয়ে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। লালমোহন বাজারস্থ পৌরসভা ৬ নং ওয়ার্ড মাছবাজার বিট ব্যবসায়ী সাখাওয়াত ফরাজির সাথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানাযায়, উত্তর বাজার এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ ছামিম, তামিম ও ছালাউদ্দিন সহ একটি চক্র টাকা পাওয়ার নাম করে ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করতো। এর ধারাবাহিকতায় ওই সন্ত্রাসী চক্র ব্যবসায়ী শাখাওয়াত ফরাজির নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। পরে তাদের দাবি কৃত চাঁদা না পেয়ে
গত ৭ ফেব্রুয়ারী শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা একত্রিত হয়ে দা,লাঠি, জিআই ফাইভ নিয়ে এসে শাখাওয়াত ফরাজির আড়ৎ এ ঢুকে তাকে ও তার ছেলে তাজিমকে এলোপাতারি মারপিট শুরুকরে। এক পর্যায়ে মারতে মারতে ফ্লোরে শুইয়ে ফেলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় ছালাউদ্দি ক্যাশ বাক্স থেকে ৬৫ হাজার টাকা নিয়ে যায় এবং গদি ঘরের সকল মালামাল ভাঙচুর করে তছনছ করে দোকানের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। শাখাওয়াত ফরাজি আরো জানান,এরা দীর্ঘদিন যাবত দাবিকৃত চাঁদা না দেওয়ায় হুমকি ধামকি দিয়ে আসছিলো এবং এ ঘটনা অন্য কারো কাছে প্রকাশ করলে সাখাওয়াত ফরাজীকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। এতে সন্ত্রাসীদের ভয়ে সাখাওয়াত ফরাজী মুখ খুলতে পারেনি বলেও জানান। এ ঘটনায় ভোক্তভূগী পরিবার ন্যায় বিচার দাবি করেন। পরিবার জানায় আহতদের প্রথমে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পারিবারিক সূত্রে জানা যায়।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
