ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
87
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:২০ পিএম
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার : ভোলা শনিবার (৭ ফেব্রুয়ারি) “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর যৌথ উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ভোলা চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে ভোলা শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।ভোলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী গোলাম কবির, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ভোলা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি মো. সাইদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য আবু তাহের, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ০২ জন বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুকে হিয়ারিং এইড দেয়া হয়। আলোচনা সভা শেষে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
আলোচনা সভা ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা অফিসার সেলিনা আক্তার, প্রবেশন অফিসার আব্দুল মাজিদ শাহ, হাসপাতাল সমাজসেবা অফিসার মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভোলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং সুধীবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
