ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
6
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:০৮ পিএম
ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
ভোলাদর্পণ প্রতিবেদক :ভোলা সদর উপজেলার মাঝের চর ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাসন কলোনিতে ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা উদ্যোগে শতাধিক অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার সকালে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চরনোয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নেওয়াজ শরীফ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন (রনি), কার্যনির্বাহী সদস্য মোঃ ইউসুফ আলী, মোঃ জুয়েল। আরো উপস্থিত ছিলেন, এনটিভি অনলাইন এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ অন্যান্যরা।
উপদেষ্টা মোঃ আবু তাহের বলেন, কৃষকের হাতে একটি বীজ মানেই জন্ম নেয় একটি স্বপ্ন। যখন তিনি মাটিতে ভালোবাসা দিয়ে সেই বীজ বপন করেন, তখন প্রকৃতিও যেন তাকে সঙ্গ দেয়। বৃষ্টির ফোঁটা থেকে পায় পুষ্টি আর শক্তি যা ধীরে ধীরে সেই ছোট্ট বীজটিকে পরিণত করে জীবনের আশীর্বাদ রুপে। তিনি আরো বলেন, অসহায় কৃষক পরিবারের সেই স্বপ্নকে আরও শক্তিশালী করতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা এগিয়ে এসেছে নতুন উদ্যোগ নিয়ে। আমাদের “বিনামূল্যে বীজ ও গাছের চারা বিতরণ কর্মসূচি ফলে দরিদ্র ও অসহায় কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মানসম্মত শাক সবজির বীজ যাতে তারা আবার নতুন করে দাঁড়াতে পারে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে।
সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক নেওয়াজ শরীফ বলেন, সমাজের অসহায় দরিদ্র কৃষকদের পাশে থেকে কাজ করে যেতে চায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
১৭ জানুয়ারী ২০২৬
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
১৫ ডিসেম্বর ২০২৫
