ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
5
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:১৪ পিএম
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা কালিনাথ রায়ের বাজার লায়ন্স হোমিও প্যাথিক মেডিকেল কলেজ মাঠে অগ্রণী ব্যাংক পি এল সি ভোলা অগ্রণী ব্যাংক ক্রিয়া ও সাংস্কৃতিক পরিষদ ভোলা অঞ্চলে আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গণেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক, স্বপন কুমার ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স হেমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: কামাল উদ্দিন, অগ্রণী ব্যাংক পিএলসি বরিশাল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক আলাউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহকারি মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ খান,ভোলা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মিজানুর রহমান, ওয়াপদা শাখা ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন, ভোলা শাখার ব্যবস্থাপক মো: জিয়া উদ্দিন, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক মো: খোরশেদ আলম, বোরহান উদ্দিন শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, বাংলাবাজার শাখা ব্যবস্থাপক মোঃ তানভীরুল আলম, দৌলতখান শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, লালমোহন শাখা ব্যবস্থাপক মোঃ নোমান, খায়েরহাট শাখা ব্যবস্থাপক সঞ্জয় চন্দ্র দাস, শশীভূষণ শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, বরিশাল সার্কেলের প্রিন্সিপাল অফিসার খায়রুল বাশারসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ও দুপুরে ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল সার্কেলের মহা ব্যবস্থাপক স্বপন কুমার ধর। সদ্য ২০২৫ সাল ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা এবং ২০২৬ সালের পরিকল্পনা প্রণয়নের লক্ষে ভোলা অগ্রনী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকদের নিয়ে ভোলা কালীনাথ রায়ের বাজার অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
১৭ জানুয়ারী ২০২৬
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
১৫ ডিসেম্বর ২০২৫
