ভোলা সোমবার
২৮ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
104

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৭:০১:১২ পিএম
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয়ে আজ তজুমদ্দিন থানাধীন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার) মহোদয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা কেবল একক কোনো গোষ্ঠীর নয়, বরং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা—রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের একটি সম্মিলিত জাতীয় দায়বদ্ধতা।"

তিনি কর্মকর্তাদের সতর্ক করে আরও বলেন যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রকার ভুল বা পক্ষপাতিত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং দেশকে পিছিয়ে দেবে। তাই দেশ ও জাতির স্বার্থে সততা, নিরপেক্ষতা এবং দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এছাড়াও তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বিশেষ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা হিসেবে 'সুরক্ষা অ্যাপ' ব্যবহার করা হবে। এছাড়াও ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে।

একটি উৎসবমুখর এবং সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভোলা জেলা পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তর একযোগে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬