ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক
47
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১০:১২:২৩ এএম
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযান
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা শহরের সদর রোড, কাচা বাজার ও চক বাজারসহ বিভিন্ন পয়েন্টে অবৈধ পার্কিং এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা পৌরসভা এ উচ্ছ্বেদ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি মোটরসাইকেলের ৫ হাজার টাকা জরিমানা এবং ১০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘœ করতে এ অভিযান চালানো হয়েছে। এছাড়াও রাস্তার উপর রাখা নিত্যপণ্যের দোকান সরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়। এদিকে অভিযানের মুখে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান রেখে সটকে পড়েন। তবে সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিন পর অভিযান পরিচালিত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ভোলা পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, শহরকে যানজটমুক্ত এবং মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়েছে। এটি অব্যাহত থাকবে। এরপরেও যদি কেউ আইন ভঙ্গ করে তাদের কিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
১৭ জানুয়ারী ২০২৬
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
১৫ ডিসেম্বর ২০২৫
