ভোলায় যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
53
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:১২:৩৫ পিএম
ভোলায় যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভোলায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে । মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান ও ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন ও সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিশুদের জন্য রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও প্রদর্শনী ফুটবল, টি-টুয়েন্টি ক্রিকেট, হাডুডু ও কাবাডিও অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। শিক্ষার্থীদের এই প্রদর্শনীতে ফুটে ওঠে দেশপ্রেম, শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনা, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এছাড়াও জেলার সব উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাজিবুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার ৪টি আসনে প্রচার প্রচারণার শেষ দিনে গণমিছিল এবং জনসভায় ব্যস্ত প্রর্থীরা
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট গ্রহণের লক্ষ্যে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে বিজিবি ও কোস্টগার্ড
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য
০৭ ফেব্রুয়ারি ২০২৬
