ভোলা বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬
১২ ডিসেম্বর ২০২৫

ভোলায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত : জুন্নু রায়হান সভাপতি, হেলাল উদ্দিন সম্পাদক


নিজস্ব প্রতিবেদক
66

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৯:১২:৫২ পিএম
ভোলায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত :  জুন্নু রায়হান সভাপতি, হেলাল উদ্দিন  সম্পাদক জুন্নু রায়হান সভাপতি, হেলাল উদ্দিন সম্পাদক



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় টেলিভিশন জার্নালিস্ট উৎসবমুখর পরিবেশে অ্যাসোসিয়েশনেরর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাব অডিটরিয়ামে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ছিল ৩৪ জন। তাদের মধ্যে ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দিতে আসা সাংবাদিকরা জানান, দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। পেশাগত উন্নয়ন, সংগঠনের ঐক্য ও কার্যক্রমের বিকাশে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন।

ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নজরুল হক অনু এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে জুন্নু রায়হান ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় হারুন অর রশীদ এবং মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এইচ এম জাকির পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে কামরুল ইসলাম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিল্লাল হোসেন পেয়েছেন ১২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন লিটন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় মলয় চন্দ্র দে পেয়েছেন ৬ ভোট ও ফরিদুল ইসলাম পেয়েছেন ৫ ভোট। অর্থ সম্পাদক পদে জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকাম্মেল মিশু পেয়েছেন ১২ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনসুর আলম পেয়েছেন ১৫ ভোট। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। অপরদিকে নির্বাহী সদস্য পদে জসিম রানা ২২ ভোট, সিদ্দিকুল্লাহ ২০ ভোট এবং ছোটন সাহা ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নজরুল হক অনুকে সহযোগিতা করেছেন ওপর দুই নির্বাচন কমিশনার। তারা হলেন নাসির লিটন ও অচিন্ত্য মজুমদার।

 

 


আরও পড়ুন: