ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমানের সংক্ষিপ্ত পরিচয়:
নিজস্ব প্রতিবেদক
192
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:১১:১৪ পিএম
ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমানের সংক্ষিপ্ত পরিচয়:
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার নবাগত জেলা প্রশাসক মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ বদিয়ার রহমান, মাতা ফিরোজা রহমান। ডাঃ শামীম রহমান ১৯৯৮ সালে প্রথম বিভাগে এসএসসি, ২০০০ সালে নটেরডেম বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি, পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ থেকে এমবিবিএইচ ও পাবলিক এড বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২৯ তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সিলেটে প্রভিশনার হিসেবে যোগদান করেন। ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে তিনি সিলেট ও ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলায় এবং ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়সহ সর্বশেষ মন্ত্রীপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৮ই নভেম্বর তিনি ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন সদালাপী, ভদ্র ও মেধাবী কর্মকর্তা হিসেবে সকলের কাছে সুপরিচিত।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
১০ নভেম্বর ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
০১ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৩০ সেপ্টেম্বর ২০২৬
