ভোলায় ৪১ ও ৪৩ তম বিসিএসের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের পুলিশ সুপারের কার্যালয় সফর
নিজস্ব প্রতিবেদক
200
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:০৯:১৩ পিএম
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় আজ (২০ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০:০০ ঘটিকার সময় ৪১ও ৪৩ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষা সফর করেন। উল্লিখিত সফর উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভোলা জেলা পুলিশের ইতিহাস, পুলিশের কার্যক্রম এবং পুলিশের চ্যালেঞ্জসমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানেৈ মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
প্রতিবাদ
১০ জুলাই ২০২৬
ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা
১৭ এপ্রিল ২০২৬
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
০৫ মার্চ ২০২৬
