ভোলা মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
201

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৯:১৫ পিএম
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় দেশের প্রসিদ্ব দরবার শরীফের পীর মাশায়েক ও ওলী আওলিয়া এবং নবী প্রেমীদের নিয়ে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন হয়েছে। বিবার মানবতার দুয়ারের আয়োজনে ১২ সেপ্টেম্বর (শুক্রবার) ভোকেশনাল রোডে তাদের কার্যালয়ে এ মিলাদ উদযাপিত হয়। মিলাদকে উপলক্ষ করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ওলামাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ইসলামী মিলন মেলার রূপ নেয়।ভোলা কাপড়

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দারুসসুন্নাত আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা শেখ মোঃ বোরহান উদ্দিন ছালেহী।

মিলাদ কিয়াম পরিচালনা করেন ফেরদাউস জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুজির উদ্দিন।

উদ্বোধনী পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী হাসান। নাতে রাসুল পরিবেশন করেন ছারছিনা থেকে আগত মাহাদী হাসান জুলফিকার ও ভোলা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল আজিজের নেতৃত্বে শিল্পীবৃন্দ।ভোলা কাপড়

ভোলার পীর সূফী সাহেব হুজুরের নাতী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় তাসরিফ রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোঃ শওকাত হোসেন, ভোলা সদর ১ আসনের জামায়েতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-১ আসনের চরমোনাই সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ ওবায়েদ বিন মোস্তফা, যুগীরগোল ঈদগা মসজিদের খতিব হাবিবুর রহমান জাজেরি, ডাঃ এ কিউ এম হাসান তারিক, ঢাকা থেকে আগত মুফতি হাফেজ আব্দুল্লাহ জাবেরী, পাতাবুনিয়া পীর সাহেব, ধুধল পীর সাহেব মুফতি শরিতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জৈনপুরী খানকাহ পরিচালক মনিরুল হক চৌধুরী, হোসাইনিয়া প্রিপারেটরী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাসউদ্দিন, হাফেজ ইসমাইলসহ বিভিন্ন মসজিদের ইমামগন। আরো উপস্থিত ছিলেন ভোলার পীর সূফী সাহেব হুজুর ও উজানী সহ বিভিন্ন দরবারের ভক্ত মুরিদবৃন্দ।ভোলা কাপড়

ঈদ-ই মিলাদুন্নবীতে পীর সাহেবগন আল্লাহ দর্শন, নবী দর্শন, মিলাদ, কিয়াম, নবী (সঃ) এর জন্ম, জীবন এবং তাসাউফের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ভোলার পীর সূফী হাবিবুর রহমান (রঃ)এবং পীর সাহেবদের স¤পর্কেও বিশেষ আলোচনা করা হয়। ভবিষ্যতে এ মিলাদ মাহফিলের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬