ভোলা শুক্রবার
০৮ মে ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ওয়ার্নারের ‘১০০’


খেলা ডেস্ক
485

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:৪৭ এএম
টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ওয়ার্নারের ‘১০০’ ফাইল-ফটো



বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণের ১০০ তম ম্যাচে ফিফটি কিংবা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। 

আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। ব্যাটিং নেমেই অবশ্য রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব সংস্করণে ১০০ তম ম্যাচ খেলতে নামার। বিশেষ দিনটাকেই আবার স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক রেকর্ডে। রেকর্ড গড়ার পথে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়। 

এর আগে ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচেও ফিফটি কিংবা তার বেশি রান করেছেন ওয়ার্নার। সংক্ষিপ্ত সংস্করণে ৭০ রানে থামলেও বাকি দুই ইনিংসে সেঞ্চুরি মেরেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে যেদিন রেকর্ডটা গড়লেন সেদিন বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে শততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। ১২৪ রানের ইনিংসটি ১২ চার ও ৪ ছক্কায় সাজিয়েছিলেন। পরে অবশ্য এই তালিকাটা দশজন ব্যাটারের হয়েছে। 

এখন পর্যন্ত ১০০ টেস্টের মাইলফলক ছুঁয়েছেন ৭৫ জন। ওয়ানডেতে সংখ্যাটা আরও বেশি—২৮৫। নতুনতম সংস্করণ টি-টোয়েন্টিতেও ১০০ ম্যাচ খেলেছেন ২৫ জন। তবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ—এমন কীর্তি ইতিহাসে মাত্র তিনজনের।

এ তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ডেভিড ওয়ার্নার। আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনারের শততম। এ ম্যাচ দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত এক তালিকায় ঢুকে গেলেন তিনি। তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলার রেকর্ড এর আগে ছিল শুধু রস টেলর ও বিরাট কোহলির। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়ার্নার।

২০০৯ সালে ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টি-টোয়েন্টি দিয়েই। প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলেই অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল তার। ১৫ বছর পর আজ শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন তিনি।

২০১৭ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে শততম ওয়ানডেতে ওয়ার্নার করেছিলেন ১২৪ রান। অস্ট্রেলিয়া ২১ রানে জিতলে ম্যাচ সেরা হন ওয়ার্নার।

২০২২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ইনিংস ও ১৮২ রানের জয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়ার্নার। জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।

তিন সংস্করণেই ম্যাচ খেলার শতক স্পর্শ করা প্রথম খেলোয়াড় ছিলেন টেলর। ২০২০ সালে ভারতের বিপক্ষে টেস্ট ছিল তাঁর শততম। এর আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন তার।

কোহলিও অবশ্য ওয়ার্নারের মতোই টি-টোয়েন্টি দিয়ে ‘ত্রিশতক’-এর মাইলফলক ছুঁয়েছিলেন। ২০২২ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন তিনি।


আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬