ভোলা সোমবার
০৩ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

পুদিনার চায়ে রয়েছে চমক

ডেস্ক রিপোর্ট
675

প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪ | ০৬:০১:৩৬ এএম
পুদিনার চায়ে রয়েছে চমক ফাইল-ফটো

চা খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজতে গেলে আতস কাচ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে। কিন্তু তারপরও যে আপনি এই উদ্দেশ্য সফল হবেন, এর কোনও গ্যারান্টি নেই।

তবে এই বিষয়টা বলতে দ্বিধা নেই যে, আমাদের অত্যন্ত প্রিয় এই পানীয়ের তেমন কোনও স্বাস্থ্যগুণ নেই। বরং বেশি পরিমাণে চা পান করলে বা খালি পেটে এই পানীয়ের গ্লাসে চুমুক দিলে শরীরের ক্ষয়ক্ষতির আশঙ্কাই বেশি। সুতরাং সুস্থ-সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে এই পানীয়ের বিকল্প খুঁজে নেওয়াটাই অত্যন্ত জরুরি। আর চায়ের এমনই এক বিকল্প হল ‘পুদিনা টি’।

বিশেষজ্ঞরা বলছেন, পুদিনা চায়ে থাকা নানা রকম ওষুধি গুণ, আপনাকে সারাদিন সুরক্ষা রাখার নিশ্চয়তা দেবে। প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলবে নানা রোগের বিরুদ্ধেও।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সকালের নাশতার পর নিয়মিত এই চা পান করলে স্মৃতিশক্তি বাড়ে। মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। বিষণ্ণতা এবং অবসাদ দূর করতে এ চায়ের জুড়ি মেলা ভার।

গবেষকদের কথায়, নিয়মিত পুদিনার চায়ের কাপে চুমুক দিলেই একাধিক উপকার মিলবে। এমনকি এড়িয়ে চলা যাবে ছোট-বড় রোগব্যাধি। সুতরাং সুস্থ থাকার ইচ্ছে থাকলে এই প্রতিবেদন থেকে এই পানীয়ের একাধিক চমকে দেওয়া গুণাগুণ সম্পর্কে জেনে নিন। 

১. কমবে পেটের সমস্যার প্রকোপ
২. মাথা ব্যথা নিপাত যাবে
৩. নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে
৪. সাইনাসের ব্যথা কমবে
৫. শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে। 

প্রয়োজনীয় উপকরণ: 
বাড়িতে এ চা তৈরি করতে লাগবে পানি আধা লিটার, চা পাতা ১/৪ চা-চামচ, কালিজিরা আধা চা-চামচ, গোলমরিচ গুড়া সামান্য, আদাকুচি ২ চামচ, পুদিনা পাতা ৭টি, মধু পরিমাণমতো।

যেভাবে করবেন: 
পানি ফুটিয়ে চা, কালিজিরা, গোলমরিচ ও আদাকুচি দিন। এরপর ছেঁকে মধু মিশিয়ে নিন। চায়ে পুদিনা পাতা দিয়ে নাড়ুন। ব্যাস, তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল গরম-গরম পুদিনা চা।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬