ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

মেটাবলিজম বাড়ানোর এই ৫ খাবার

ডেস্ক রিপোর্ট
584

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ | ০৬:১১:১৬ এএম
মেটাবলিজম বাড়ানোর এই ৫ খাবার ফাইল-ফটো

ওজন কমানোর জন্য মেটাবলিজম বাড়ানোর মানে হলো আমাদের শরীরকে আরও দক্ষ ক্যালোরি-বার্নিং মেশিনে পরিণত করার উপায় খুঁজে বের করা। মেটাবলিজম যত দ্রুত, তত বেশি ক্যালোরি বার্ন করা সম্ভব হয়, এমনকি বিশ্রামে সময়েও। সুতরাং, আপনার মেটাবলিজমকে কিছু সুপারহিরো খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক মেটাবলিজম বাড়ানোর ৫টি খাবার সম্পর্কে-

১. কাঁচা মরিচ

মরিচের ঝাল স্বাদ আপনার মেটবলিজম বাড়াতে কাজ করে। কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামক একটি যৌগ রয়েছে, যা এর থার্মোজেনিক বৈশিষ্ট্যর জন্য পরিচিত। এটি আপনার শরীরকে উত্তপ্ত করে, যার ফলে তা আরও ক্যালোরি পোড়ায়। সুতরাং খাবার তৈরি করার সময় মেটাবলিজম ক্ষমতা বাড়ানোর জন্য কিছু কাঁচা মরিচও যোগ করুন।

২. গ্রিন টি

সাধারণ চায়ের পরিবর্তে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। এটি আরামদায়ক পানীয়। পাশাপাশি এই চায়ে ক্যাটেচিন রয়েছে যা মেটাবলিজম বাড়িয়ে তুলতে কাজ করে। দিনে কয়েকবার এই চায়ে চুমুক দিন। এটি আপনার মেটাবলিজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে।

৩. চর্বিহীন মাংস এবং প্রোটিন

প্রোটিন হলো মেটাবলিজম বুস্টারের অন্যতম খাবার। চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন মুরগি, টার্কি এবং মাছ হজম করার জন্য বেশি শক্তির প্রয়োজন হয়, যার ফলে ক্যালোরি বার্ন বেড়ে যায়। আপনার খাবারে এই চর্বিহীন মাছ ও মাংস যোগ করুন। এটি শুধু আপনাকে স্বাদই দেবে না, মেটাবলিজম বাড়াতেও কাজ করবে। নিরামিষাশীদের জন্য বিকল্প হিসেবে উদ্ভিদ-ভিত্তিক বিভিন্ন উৎস পাওয়া যায়। মসুর ডাল, ছোলা, কুইনো, টফু এবং দইয়ের মতো খাবার খেলেই মিলবে পর্যাপ্ত প্রোটিন।

৪. সাইট্রাস ফল

আপনার মেটাবলিজম ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবু খাওয়া শুরু করুন। লেবু, কমলা এবং আঙ্গুরের মতো সাইট্রাস ফল কেবল সতেজই নয়, ভিটামিন সি-তেও ভরপুর। এই ভিটামিন ব্যায়ামের সময় চর্বি বার্ন করতে সাহায্য করে, এটি আপনার ওজন কমানোর যাত্রায় একটি চমৎকার সংযোজন হতে পারে। সাইট্রাস ফল তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন।

৫. ওটস

আপনার ওজন কমানোর প্রচেষ্টার সঙ্গী করে নিন ওটসকেও। উচ্চ দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ ওটস রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। এটি অপ্রয়োজনীয় খাবার খাওয়া থেকে দূরে রাখে। যে কারণে তা স্বাস্থ্যকর মেটবলিজমে সাহায্য করে। এক বাটি ওটমিল দিয়ে আপনার দিনটি শুরু করুন এবং এর সুফল উপভোগ করুন।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬