ভোলা সোমবার
১০ আগস্ট ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপের উদ্দেশে ঢাকা ছাড়ল টাইগাররা

খেলা ডেস্ক
558

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৯:৫৮ এএম
বিশ্বকাপের উদ্দেশে ঢাকা ছাড়ল টাইগাররা ফাইল-ফটো

আর কদিন পর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ৫ই অক্টোবর থেকে শুরু হবে এবারের আসর। আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিতে আজ বুধবার (২৭শে সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট টিম।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টার ফ্লাইটে ভারতের গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় সাকিব আল হাসানরা। এর আগে নানা আলোচনা আর বির্তকের পর অবশেষে বিশ^কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে মাহমুদল্লাহ ফিরলেও নেই তামিম ইকবাল। ভারতে পৌঁছে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে বাংলাদেশ দল চলে যাবে ধর্মশালায়। অক্টোবরের ৭ তারিখ সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। 

এদিকে বাংলাদেশ দল ভারতে চলে গেলেও নাটকীয়তার ইতি ঘটছে না। বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা না পাওয়া তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, জাতীয় দল ভারতে যাওয়ার পরেই বিগত কয়েকদিনের ঘটনা নিয়ে ভিডিওবার্তা প্রকাশ করবেন তিনি। 

নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬