ভোলা রবিবার
০৯ আগস্ট ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

এশিয়া কাপ খেলতে কলম্বোর উদ্দেশ্যে টাইগাররা, যাননি লিটন-তানজিম

খেলা ডেস্ক
613

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ | ০৯:০৮:৫৮ এএম
এশিয়া কাপ খেলতে কলম্বোর উদ্দেশ্যে টাইগাররা, যাননি লিটন-তানজিম ফাইল-ফটো

আর মাত্র দুদিন। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সে আসরে অংশ নিতে আজ (রোববার) দুপুরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে জাতীয় ক্রিকেট দল।

দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো রওয়ানা দিয়েছে টাইগারদের বহর। তবে দলের সাথে যাচ্ছেন না লিটন দাস। একদম শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, লিটনের জ্বর এসেছে। তাই তিনি দলের সঙ্গে কলম্বোর বিমানে চড়তে পারেননি। শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে লিটন দাস একা নন, পেসার এবাদত হোসেনের চোটে দলে আসা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও এশিয়া কাপ খেলার জন্য শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি।

জানা গেছে, যেহেতু তানজিম সাকিব প্রথম বহরে ছিলেন না, তাই আজ যে ফ্লাইটে জাতীয় দল শ্রীলঙ্কা যাচ্ছে, সেই ফ্লাইটে তার টিকিট কাটাও ছিল না। তাই তিনি আগামীকাল ২৮ আগস্ট সোমবার অন্য ফ্লাইটে যাবেন।

এদিকে জাতীয় দলের সঙ্গে না গেলেও বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক আকরাম খান আর অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক কলম্বো যাচ্ছেন আগামী পরশু মানে মঙ্গলবার।

৩১ আগস্ট শ্রীলঙ্কার পাল্লেকেল্লেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু হবে সাকিব আল হাসানের দলের। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬