ওয়ানডেতে ভারতকে হারিয়ে মেয়েদের ইতিহাস
খেলা ডেস্ক
577
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ | ০৪:০৭:২৫ এএম
ফাইল-ফটো
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের ৪০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ভারতীয় বোলারদের চাপে মাত্র ৪৩ ওভারে ১৫২ রান তুলে সবকটি উইকেট হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন আমানজত কৌর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় ব্যাটরাদের সুবিধা করতে দেয়নি টাইগ্রেস বোলাররা। ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানেই ভারতকে অলআউট করে তারা। সফরকারীদের ৪০ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
