ভোলা শুক্রবার
২৫ সেপ্টেম্বর ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কোহলির

খেলা ডেস্ক
655

প্রকাশিত: ২২ মে ২০২৩ | ০৪:০৫:১০ এএম
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কোহলির ফাইল-ফটো

চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো শত রানের দেখা পেলেন বিরাট কোহলি। এই সেঞ্চুরি দিয়ে ক্রিস গেইলের ছয় সেঞ্চুরিকে পিছনে ফেললেন তিনি। প্লে-অফে ওঠার বাঁচা-মরার ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন বিরাট। তার সেঞ্চুরিতে ১৯৭ রানের বিশাল সংগ্রহই পেয়েছিলো আরসিবি। তবে তাও যথেষ্ট হয়নি প্লে-অফে যাওয়ার জন্য।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুবমান গিলের হার না মানা ১০৪ রানের ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে জয় পেয়েছে গুজরাট। তাতে প্লে-অফে ওঠা হলোনা আরসিবির।
এদিকে কোহলির পর আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে গেইলের। ৬টি সেঞ্চুরি করেছেন এই ক্যারিবীয় ব্যাটার। আগের ম্যাচে সেঞ্চুরি করে গেইলকে ছুঁয়েছিলেন কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের। আইপিএলে তার শতক পাঁচটি। আর চারটি করে সেঞ্চুরি আছে তিনজন ব্যাটসম্যানের। তারা হলেন; লোকেশ রাহুল, শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নার।  

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬