কেমন অনুশীলন হচ্ছে লিটনের?
খেলা ডেস্ক
588
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ | ০৫:০৪:৪৬ এএম
ফাইল-ফটো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেল বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনসে অবস্থান করছেন টাইগার ওপেনার লিটন দাস। সেখানে পৌঁছানোর পর অবশ্য বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। এরপর বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেছেন লিটন।
নেটে এদিন উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদিদের বল মোকাবিলা করেছেন লিটন। এ সময় অবশ্য জেসন রয়ও ছিলেন তার সাথে।
এরপর কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে লিটন নিজের ব্যাটিং নিয়ে বলেন, প্রাকটিসটা আমার দরকার ছিল, সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে খুব ভালো অনুশীলন হয়েছে।
এর আগে বুধবার দিনের শুরুতে কেকেআর ক্যাম্পে ‘বাংলাদেশের বাঘ' শিরোনামের ভিডিওতে লিটন বলেছেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’
লিটন যেদিন ভারতে যান, সেদিনই গুজরাট টাইটানসের বিপক্ষে সেই অবিশ্বাস্য জয় পায় নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘যখন ল্যান্ড করেছি, তখন জানতে পারি যে কেকেআর কঠিন ম্যাচটা জিতে গেছে। খুবই ভালো অনুভূতি।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
