ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হাজার ছাড়িয়ে

ডেস্ক রিপোর্ট
628

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৯:৩৩ এএম
বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হাজার ছাড়িয়ে ফাইল-ফটো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ১২ হাজার ৫৬১ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৫ লাখ ১৩ হাজার ২০২ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ১২৮ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এরপরই রয়েছে জাপান ও জার্মানি। এছাড়া শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩২৪ জনের। এছাড়া শনাক্ত হয়েছে ৫২ হাজার ৭৬৪ জন। ভারতে ১৩ জনের মৃত্যুর পাশাপাশি ১ হাজার ৭০৯ জন শনাক্ত হয়েছে।

ফ্রান্সে শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। জার্মানিতে ১১৯ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৯৯৫ জন।

এদিকে দক্ষিণ কোরিয়ায় গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৫৯৯ জন। জাপানে ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৬৫ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৪ জন শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬