শতছিন্ন একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা
ডেস্ক রিপোর্ট
688
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:২৩ এএম
ফাইল-ফটো
ঘড়ির কাটায় রাত ১২টা। শতছিন্ন একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা। অপেক্ষা কখন সকাল হবে।
রাজধানীর সদরঘাট, যাত্রাবাড়ী, সায়দাবাদ ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাতের হিমশীতল ঢাকার আকাশের নিচে শুয়ে আছে অসংখ্য ছিন্নমূল মানুষ।
ঘড়ির কাটায় রাত দেড়টা। দিনভর শহর দাপিয়ে রিকশা নিয়ে গ্যারেজে ফিরেন ওসমান আলী। হাড় কাঁপুনি শীতে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমেছে তার।
কারওয়ান বাজার, খিলগাঁওসহ বিভিন্ন রিকশার গ্যারেজ চায়ের দোকান গুলোতে ঘুরে দেখা যায়, সারাদিন খেটে রাতের ঘুমানোর জায়গা নেই অনেকের।
কংক্রিটের এই নগরীতে আছমা, ওসমানের মতো যাদের তিনবেলা খাবার জোটে না, কিংবা দিনভর খেটেও গরম কাপড় কেনার সামর্থ্য নেই, তাদের সহায়তায় সামর্থ্যবানদের দাঁড়াতে হবে সামাজিক দায়বদ্ধতা থেকেই। এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
