ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
২১ জুন ২০২৬

ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক
3

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬ | ০৪:০৮:১৩ পিএম
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় ১১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ০২ আগস্ট রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (ডিবি)-এর এসআই মোঃ আসিফ ইকবালের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভোলা সদরের পৌরসভার ০৩নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। কালুবাড়ি রোডস্থ তিন রাস্তার মোড়ে ‘মা বাবার দোয়া’ নামক দোকানের সামনের পাকা রাস্তায় এ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি মোঃ আমজাদ (৪৩) চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুন্সিমিয়ার বাড়ী এলাকার মৃত আনিছ এর ছেলে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 


আরও পড়ুন: