ভোলা মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
০২ মে ২০২৬

ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
4

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ | ০৯:০৭:৫৮ পিএম
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল সাংবাদিক এইচএম নাহিদ এর মমতাময়ী মা নুরজাহান বেগমের নামাজের জানাজা চরনোয়াবাদ প্রাইমারী স্কুল মাঠে মরহুমার অনুষ্ঠিত হয়

ভোলাদর্পণ প্রতিবেদক : দৈনিক ভোরের কাগজের ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচএম নাহিদ এর মমতাময়ী মা ও মরহুম সাহেব আলী পন্ডিতের ন্ত্রী নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার বিকাল ৭টায় ভোলা আলিয়া মাদ্রাসা সংলগ্ন কুট্টি কমিশনার বাড়িতে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়েসহ বহু আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব কুট্টি কমিশনার বাড়ির সামনে চরনোয়াবাদ প্রাইমারী স্কুল মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।জানাজা নামাজে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, দৈনিক অমৃতালোক সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান জুম্মান, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলা প্রেসক্লাব সহসভাপতি মো: সোলাইমান, আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, ভোলা টেলিভিশন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি বশির আহম্মেদ, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন, ভোলা জার্নালিস্ট ফোরাম এর সভাপতি শাহিন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি ফরহাদ হোসেন, জনকন্ঠ প্রতিনিধি জিএম ছানাউল্লাহ, আনোয়ার হোসেন, বিজয় টিভি জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত। জানাজায় ঈমামতি করেন জামিরালতা মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: শাহজাহান।

শোক প্রকাশ: মরহুমার মৃত্যুতে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন

২৭ জুলাই ২০২৬

ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল

২৭ জুলাই ২০২৬

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ

২৮ জুন ২০২৬

ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

২১ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬