ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
37
প্রকাশিত: ২৮ জুন ২০২৬ | ০২:০৬:১২ পিএম
হাবিবা ও তার মা' নিরুতাজ
ষ্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের স্ত্রী হাবিবা ও তার মা নিরুতাজকে যৌতুকের জন্য মারপিট আহত করার অভিযোগ উঠেছে স্বামী মোকসেদের বিরুদ্ধে। অভিযোগ থেকে জানা যায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট -২ এলাকার মোঃ হারুন মিয়ার বড় মেয়ে হাবিবা বেগমের সাথে একই এলাকার সিরাজ বেপারীর পুত্র মোকসেদের সাথে ইসলামী শরীয়া মোতাবেক ২০২২ সালে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের এক বছর সুখে শান্তিতে সংসার করলেও পরবর্তীতে যৌতুকের নামে কালো থাবায় ওই সংসারে অশান্তির ঘন কালো মেঘ জমে সংসারে লেগে রয়েছে। হাবিবার পিতা যৌতুক হিসেবে একটি হোন্ডা ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। ওই টাকা নিয়েও সে ক্ষান্ত হয়নি বরং কয়েকদিন যেতে না যেতেই বিভিন্ন কারণ দেখিয়ে হাবিবাকে মারপিট করে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় টাকা আনার জন্য উপায়ান্তর না দেখে হাবিবার পিতা জমি জমা বিক্রি করে মেয়ের শান্তির জন্য যৌতুকের টাকা মিটাতে থাকে এতেই মোকসেদ ক্ষান্ত হয়নি দিন দিন তার যৌতুকের টাকার আরও ব্যাপক চাহিদা বেড়ে যায় ইতিমধ্যে হাবিবার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিলে মোকছেদের যৌতুক নামের অর্থের চাহিদা আরো বেড়ে যায়। সে টাকার জন্য হাবিবাকে মারপিট করে তার ওই মেয়েসহ হাবিবার পিত্রালয় পাঠিয়ে দেয়। বিয়ের চার বছর গেলেও মেয়ে হাবিবা, তার বাবার বাড়িতেই তার সংসার জীবনের অধিকাংশ সময় কেটেছে। মেয়ের এ অবস্থা দেখে পিতা হারুন মিয়া স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠক ডাকেন এতে কয়েকদিন মিল-মিশ থাকলেও মোকসেদ তার যৌতুকের টাকা না পেরে স্ত্রীকে বাপের বাড়িতে গিয়েও মারপিট করে থাকেন। এমনকি মোকশেদ শাশুড়ির গায়েও হাত দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। হাবিবার পিতা হারুন মিয়া মোকছেদের বাড়াবাড়ি দেখে আইনের আশ্রয় নেয়। মামলার সংবাদ শুনে মোকসেদ হারুন মিয়াকে নিজেও লোকজন লাগিয়ে পথে-ঘাটে অপমান ও মারপিট করে থাকে। গত ২৫জুন সন্ধ্যা সাত ঘটিকার সময় একদল সন্ত্রাসীদের নিয়ে মোকসেদ হাবিবার পিতার বাড়িতে যায় বাড়িতে কেউ না থাকায় হাবিবাকে জোরপূর্বক টানা হেচড়া করে ও মারপিট করে আনার চেষ্টা করলে হাবিবার মা নীরুতাজ বেগম বাঁধা দিলে মোকসেদ তাকেও মারপিট করে ওইখানে মা ও মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারপিট করলে তারা দুজন জ্ঞান হারিয়ে ফেললে। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হাবিবার পিতা হারুন মিয়া জানান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামানকে দেখিয়ে তার নির্দেশেই সদর হাসপাতালে ভর্তি করি। ওই মোকসেদ হাসপাতালে গিয়েও আমার মেয়ে ও আমার স্ত্রী নিরুতাজকে বিভিন্ন প্রকার ভয় দেখিয়েছে। এ ব্যাপারে এলাকার স্থানীয়রা জানান মোকসেদ হঠাৎ করে একদল সন্ত্রাসী নিয়ে হারুন মিয়ার ঘরে প্রবেশ করে হারুন মিয়ার মেয়ে হাবিবা ও তার মা'কে নিরুতাজকে ব্যাপক মারধর করে আমরা তাদের অবস্থা বেগতিক থেকে ভোলা সদর হাসপাতালে গিয়ে ভর্তি করি, আমরা এটার বিচার চাই। ভোলা সদর হাসপাতালে হাবিবা বেগমের ভর্তি রেজিঃ নং ৩৫৬১৮/২১৪ ,৭১১৭/৪০, নিরুতাজ ভর্তি রেজিঃ নং৩৬৫১৭/২১৩ ,৭১১৮/৪১, এ ব্যাপারে মেয়ের বাবা হারুন মিয়া জানান ওই জামাই মোকসেদের বিরুদ্ধে একটি যৌতুক মামলা করে যার নং ৫৯১/২৬। হাবিবের বাচ্চা যার বয়স এক বছর নয় মাস তাকে ২৮-৫-২০২৬ তারিখে জোরপূর্বক জোরপূর্বক ছিনিয়ে নেয় যার কারণে উদ্ধারের জন্য ভোলা সদর ম্যাজিস্ট্রেট করে মামলা করে ৩১৫/২৬। এ ব্যাপারে মোকশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তারা ভূট্টা ব্যাপারীর মাধ্যমে ডেকে নিয়ে আমাকে মারধর করেছে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
২৮ জুন ২০২৬
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
২১ জুন ২০২৬
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
