ভোলা সোমবার
২২ জুন ২০২৬
১৬ মার্চ ২০২৬

ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
3

প্রকাশিত: ২১ জুন ২০২৬ | ০৬:০৬:২৯ পিএম
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ওয়েস্টার্নপাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা কারিমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, কারিমা আক্তার শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ নিখোঁজ হয়ে যান। দীর্ঘ তিনদিন তার কোনো খোঁজ না পাওয়ার পর ভোলা শহরের মুসলিমপাড়া এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, একজন সুস্থ-সবল নারী হঠাৎ নিখোঁজ হয়ে তিনদিন পর অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অত্যন্ত রহস্যজনক। ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।

স্থানীয়দের মতে, কারিমা আক্তার নিখোঁজ থাকার সময় কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন এবং কীভাবে মুসলিমপাড়া এলাকায় পৌঁছালেন—এসব বিষয়ে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম তার ছবি কারা প্রকাশ করেছিলেন এবং যারা তাকে উদ্ধার করেছিলেন তাদের বক্তব্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভোলা সদর মডেল থানার দায়িত্বশীল সূত্র জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

২১ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৩ এপ্রিল ২০২৬

ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ মার্চ ২০২৬