ভোলা শনিবার
০৯ মে ২০২৬
০২ মে ২০২৬

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক
3

প্রকাশিত: ০৯ মে ২০২৬ | ১২:০৫:১৩ পিএম
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন



ষ্টাফ রিপোর্টার : ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস, বাপ্পি, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুম, পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ইমরান ও পিয়াসসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভোলা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও পড়ুন: