ভোলা শনিবার
০৯ মে ২০২৬
০২ মে ২০২৬

সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম


নিজস্ব প্রতিবেদক
4

প্রকাশিত: ০৯ মে ২০২৬ | ১২:০৫:৪০ পিএম
সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম



ষ্টাফ রিপোর্টার : ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (৭ মে) বিকালে দৌলতখান আমিরজং গজনবী স্টেডিয়ামে দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসময় হাফিজ ইব্রাহিম আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে নিরাপদ রাখতে ক্রীড়া চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। তাই নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সুস্থ সবল, সমৃদ্ধ করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

টুর্নামেন্টে দৌলতখান উপজেলার ১০৬ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। আজ ফাইনাল খেলায় সুকদেব প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নুর মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পরে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দৌলতখান প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমূখ।

 

 


আরও পড়ুন: