ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
3
প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৬:০৫:১৮ এএম
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মীর আমীর হোসেন স্যারের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, অতিথিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় এবং তারপরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য, স্মৃতিচারণ পরিবেশনার মাধ্যমে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন সিভিল সার্জন ডা. আব্দুল মালেক বলেন, মীর আমীর হোসেন শুধু একজন শিক্ষক নন, তিনি এই অঞ্চলের শিক্ষার আলো জ্বালানো একজন অগ্রদূত। তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে একটি ছোট প্রতিষ্ঠান আজ একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মীর আমীর হোসেন অবসর গ্রহণ করলেও তাঁর আদর্শ, শিক্ষা ও অবদান এই অঞ্চলের মানুষের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আবেগাপ্লুত হয়ে বিদায়ী প্রধনি শিক্ষক আমীর হোসেন বলেন, এই বিদ্যালয় আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের ভালোবাসা এবং সহকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। আমি সবার কাছে কৃতজ্ঞ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর মোয়াজ্জেম হোসেন বাহালুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আজহারুল হক আজাদ, কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি সদস্য মীর বেলায়েত হোসেন রতন, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন, সাধারণ মোঃ রাকিব মিয়া, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সভাপতি মেজবাহ উদ্দিন নবীন, খড়কি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মাছুমা খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ তালুকদার, কেন্দ্রীয় জিয়া মঞ্চ’র যুগ্ম সাধারণ স¤পাদক মোঃ আব্দুল আজিজ, সমাজসেবক মোঃ কামাল হোসেন পাটোয়ারী, চর পাঙ্গাশিয়া মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিপন, কাচিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গাফফার।প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল কাদের, মোঃ জাকির হোসেন, মোহাম্মদ হারুন, নুরুল ইসলাম পাটোয়ারী, স্থানীয় সমাজসেবক আব্দুল কাদের মীর, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার, শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, তৈয়বা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন পরানগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মীর বেলায়েত হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মীর জাকির হোসেন মজনু।অনুষ্ঠানের শেষ পর্বে তার প্রিয় স্কুলের এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে সম্মাননা শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মধ্যে সমাপ্তি করেন। উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করেন।প্রকাশ, মীর আমীর হোসেন ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ প্রায় ৩ দশক সততা (৩১ বছর) নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরেই অত্র এলাকায় প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, জামে মসজিদ, মাদ্রাসা, মোক্তবসহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই পিছিয়ে পড়া এই জনপদ থেকে অসংখ্য শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
ভোলায় আমরা ভোলাবাসীর উদ্যোগে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
