ভোলা শনিবার
০২ মে ২০২৬
১৫ মার্চ ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান


নিজস্ব প্রতিবেদক
3

প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৬:০৫:১০ এএম
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান



ষ্টাফ রিপোর্টার : ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান শহরের অন্যতম বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল’ পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর চিকিৎসা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত চিকিৎসার আধুনিক সরঞ্জামাদি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের প্রতিটি ইউনিট ঘুরে দেখেন এবং দায়িত্বরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন। এসময় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। হাসপাতালে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ফাউন্ডেশনের চিকিৎসকবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই হাসপাতালের চিকিৎসার মান অনেক উন্নত এবং পরিবেশ অত্যন্ত চমৎকার। বিশেষ করে চোখ ও জেনারেল চিকিৎসার জন্য এখানে যে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তা সাধারণ ও গরিব মানুষের জন্য অনেক বড় পাওয়া।”

পেশাগত পরিচয়ের বাইরে নিজের ছাত্রজীবনের স্মৃতি চারণ করে ডা. শামীম রহমান বলেন, “আমি সিলেট মেডিকেল কলেজে পড়ালেখা করেছি, তাই চিকিৎসার পরিবেশ ও মান সম্পর্কে আমার বিশেষ আগ্রহ রয়েছে। এখানকার সুশৃঙ্খল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) এ.টি.এম. রাহুল আমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল দীর্ঘ দিন ধরে ভোলায় স্বল্পমূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসহ সাধারণ রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

 

 


আরও পড়ুন: