ভোলা জেলা পুনাক-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
90
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৯:০৩:২৯ পিএম
ভোলা জেলা পুনাক-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা মঙ্গলবার (১৭ই মার্চ) পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা জেলা। আজ মঙ্গলবার ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন পুনাক, ভোলা-এর সভানেত্রী জামিনাতুন নেছা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি যেন আপনারা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত; যেকোনো সমস্যায় আপনারা সরাসরি থানায় এসে পুলিশি সহায়তা গ্রহণ করবেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ (ওসি), ভোলা সদর মডেল থানা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুনাক ভোলার নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
