ভোলা বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ


নিজস্ব প্রতিবেদক
131

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৫:০৩:৫৯ পিএম
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিটের দায়িত্ব গ্রহণ করলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার সকালে শহরের নতুনবাজারস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে পৌঁছলে নতুন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খাঁন এর হাতে ফুলের তোরা দেয়ার মাধ্যমে নবাগত কমিটিকে বরণ করে নেন মুক্তিযোদ্ধারা। নতুন নেতৃত্ব জেলা কমান্ডারের কার্যালয়ে প্রবেশ করেই কার্যালয় পরিদর্শন শেষে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।

 

পরিচিতি সভায় নতুন আহবায়ক শফিউর রহমান কিরণ বলেন, আমারা যেমন ১৯৭১ সালে সংগ্রামের বিনিময়ে দেশটাকে শত্রুমুক্ত করেছি, ঠিক তেমনি করেই এখন আমাদের প্রিয় দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমারা কিছু নিতে আসিনি বরং মুক্তিযোদ্ধাদের সম্মান অটুট রেখে দুস্থ, অসহায়, মুক্তিযোদ্ধাদের সহায়তা করাই হবে আমাদের প্রধান কাজ। পরিচিতি সভা শেষে সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান ও পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

 

এ সময় যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ নজিব, সদস্য মোঃ আচমত আলী মিয়া, সিরাজ উদ্দিন শিকদার, আফম নুরুল আমিন (শাহজাহান), আব্দুস শহিদ মিয়া, আমির হোসেন বাচ্চু, মোঃ ছাদেক, মোঃ নু-ই আলম ও শেখ নুরুল ইসলাম এবং সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহামুদ ও সদর থানা কমান্ডার মোঃ অহিদ সহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।

 

 

   


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৬

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

০৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬