ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
139
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | ১২:০৩:১৭ পিএম
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সদা হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ মিয়া আর নেই। গতকাল দুপুরে ঢাকায় পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই পুত্র দুই কন্যা সহ বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল পাঁচটায় ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) বেলা এগারোটায় বাংলা স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ যেতে হবে। আগ্রহী ও গুণগ্রাহীদেরকে জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শোক প্রকাশ:
বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, শফিউর রহমান কিরণ, সাধারণ সম্পাদক রাইসুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, জাতীয় বন্ধুজন পরিষদের আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, প্রফেসর ডাঃ খাদিজা বেগম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,সমাজসেবী সেবী ও সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, তার প্রতিষ্ঠিত মসজিদের খতিব হাফেজ বনি আমিন প্রমুখ।
পৃথক পৃথক বিবৃতিতে তারা আলহাজ্ব শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
