ভোলার তজুমদ্দিনে ছাত্রদল নেতার উপর হামলার বিচার দাবিতে থানায় অভিযোগ, সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
90
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ | ০৫:০৩:৩৪ পিএম
সংবাদ সম্মেলন
তজুমদ্দিন প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের উপর হামলার ঘটনা বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। এ ঘটনা সাখাওয়াত হোসেন বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল সকালে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে মঙ্গল শিকদার যাওয়ার সময় চাচড়া মধ্য বাজারে আমির হোসেন ও মহিউদ্দিন মিলে শাখাওয়াতের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কিল ঘুষিসহ এলোপাতাড়ি মারপিট করে শাখাওয়াত এর সাথে থাকা এক লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন ও সোহাগ জানান, মনে হয় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। অতর্কিত ঘটনা ঘটিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিচারের দাবিতে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রদল সভাপতি মামুন হোসেন । এসময় বলেন, শাখাওয়াত বিএনপির নির্যাতিত কর্মী। ২০২০ সালে আওয়ামিলীগ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ২ বছর হাজতে রাখেন। যে ঘটনায় লন্ডন বসে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান নিন্দা জানিয়েছিলেন। আমরা বিচারের মাধ্যমে সমাধান চাই।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, ছাত্রদল নেতার উপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
