ভোলা শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬
০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছন থেকে অস্ত্র উদ্ধার, সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত দাবী


নিজস্ব প্রতিবেদক
3

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:০৮ পিএম
ভোলার বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছন থেকে অস্ত্র উদ্ধার, সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত দাবী ভোলার বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছন থেকে অস্ত্র উদ্ধার, সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত দাবী



বোরহানউদ্দিন প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল করিমের বাড়ির পিছন থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মোঃ অলিউল্যাহ।

 

তিনি বলেন, গত (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দফায় কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তারা পুরো বাড়ি তল্লাশি করলেও কোনো ধরনের অবৈধ বা সন্দেহজনক কিছু পাননি। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে তার ৭০ বছর বয়সী মা ঘুম থেকে উঠে দেখতে পান, বাড়ির পিছনে একটি বস্তার মধ্যে দেশীয় অস্ত্র ফেলে রাখা হয়েছে। আমরা মনে করি, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা।

 

জামায়াতের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিকভাবে সুবিধা নিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলেও দাবি করা হয়। বক্তব্যে আরও বলা হয়, গতকাল ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী জনসভায় মাওলানা নুরুল করিমের বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা রেজাউল করিমকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি অপারগতা প্রকাশ করেন।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জাজানাচ্ছে। এসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে মুফতি রেজাউল করিম বোরহানি বলেন, তাদেরকে পারিবারিকভাবে হেনস্থা করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তার বৃদ্ধা মাতা ও পরিবারের সদস্যরা এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ঘটনার তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

 

বোরহানউদ্দিন থানার এসআই মামুন জানান, দৌলতখান মডেল মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম বোরহানির মাধ্যমে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বাড়ির পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার ভেতর থেকে মরিচা ধরা ৪০টি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের জামায়াত মনোনিত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুফতী মাওলানা ফজলুল করিম, বোরহানউদ্দিন উপজেলা আমীর মোঃ মাকসুদুর রহমান, পৌর আমীর মাওঃ আমান উল্লাহ, এনসিপির ভোলা জেলা সদস্য সচিব মোঃ মেহেদী হাসান শরীফ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন রুবেল প্রমূখ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ,১০ হাজারের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন
ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ,১০ হাজারের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন

১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় নৌপথে  দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম
ভোলায় নৌপথে দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম

১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছন থেকে অস্ত্র উদ্ধার, সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত দাবী
ভোলার বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছন থেকে অস্ত্র উদ্ধার, সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত দাবী

১১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম
বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম

০৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মোঃ ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মোঃ ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

০৮ ফেব্রুয়ারি ২০২৬