স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
47
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ | ০৮:০৭:৩৩ পিএম
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
লালমোহন প্রতিবেদক : ভোলার লালমোহনের কৃতি সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায়, লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জন্য আনন্দের বিষয়। বিশেষ করে আমরা লালমোহন বাসী মেজর হাফিজ উদ্দিন আহমেদ কে নিয়ে গর্বিত। তিনি সংসদ সদস্য হওয়ার পরপরই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, লালমোহন উপজেলা উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল হাই হাওলাদার সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
