ভোলা বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬
০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না- ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ


নিজস্ব প্রতিবেদক
6

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:২৩ পিএম
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না- ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না- ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ



ভোলদর্পণ প্রতিবেদক : ভোলা রবিবার (৮ ফেব্রুয়ারি) ১৭ বছর ফ্যাসিষ্ট সরকারের সময়ে যে পরিমানের ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে ভোলার ব্যবসায়ী সমাজ পার করেছেন তা আমার জানা আছে। আওয়ামী লীগের পেশিশক্তির কাছে আপনারা মাথা নত করেছেন। একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে সেদিন কেউ তার পাশে থাকেননি। আজকের মতবিনিময় সভায় আপনারা সবাই একত্রিত হয়েছেন, সেদিন যদি অন্যর ক্ষতিতে আপনারা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতেন, মিডিয়ার সামনে কথা বলতেন তাহলে এই দস্যুরা ভোলা থেকে পালিয়ে যেত। সেদিন কেন আপনারা আলাদা আলাদা থেকেছেন, কাকে ভয় পেয়েছেন। আপনারা ব্যবসায়ী সমাজ সব কিছু বাড়তে দিয়েছেন। এই কারনে আমাদের মত রাজনীতিবীদরা এতটা দস্যু হয়ে উঠতে পারি। দয়া করে আর কাউকে এই ভোলার মাটিতে দস্যু হতে দিয়ন না।

 

একটা কথা আজ আপনাদের সামনে বলে যাই, আমার দ্বারা আপনাদের কোন যদি কোন ক্ষতি হয় সেদিন আজকের মত সংঘবদ্ধ ভাবে আপনারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। প্রতিবাদ না করলে কখনো প্রতিরোধ গড়ে উঠেনা। সেদিন যদি সবাই মিলে প্রতিবাদ করে বলতেন, আমরা কোন অন্যায় হতে দেবনা তাহলে ভোলায় কোন অন্যায় হতোনা।রবিবার রবিবার বেলা ১২টার সময় ভোলার একটি হোটেলে ব্যবসায়ি সমাজের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভায় ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন।

 

ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ভোলায় কোন চাঁদাবাজ থাকতে দেবনা।আমি নিজে কোন অন্যায় করিনা আর কাউকে করতেও দেবনা। আল্লাহর রহমত ও আপনাদের ভালবাসা পেলে এই ভোলাকে একমাত্র আমিই আধুনিকায়ন করতে পারবো।

 

আপনারা ছোটছোট কমিটি করবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন। কারণ মাঠের অনেক খবরই আমাদের কাছে আসেনা। কোন ধরনের অত্যাচার যেন ভোলার ব্যাবসায়িদের সাথে না হয় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।ভোলাকে ডেভেলপমেন্ট করতে হলে, ইন্ড্রাসটিয়াল জোন হিসেবে গড়ে তুলতে হলে, ইপিজেট করতে হলে আন্তর্জাতিক মানের ব্যাবসায়িদের ভোলায় নিয়ে আসতে হবে। সকল সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে হবে। ভোলা-বরিশালের ১৭ হাজার কোটি টাকার সেতু করতে হলে সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩০ হাজার টাকার জমি ৩০ লক্ষ টাকা, ১০ হাজার টাকার ইট ২০ হাজার টাকা, ৮০ হাজার টাকার রড, ১ লক্ষ টাকা, এই ধরনের সন্ত্রাস বন্ধ করতে হবে, সিন্ডিকেট ধ্বংস করতে হবে। তাহলে ভোলার উন্নয়ন প্রত্যাশিতর চেয়েও বেশি হবে। এর ফলে আমাদের বেকার সমস্যা দুর হবে।একটা কথা আমাদের মনে রাখতে হবে, দলমত নির্বিশেষে সবাই এক থাকলে আগামী ৫ বছর ভোলার মানসম্মত উন্নয়ন হবে। মেডিকেল কলেজ হবে ডাক্তার থাকবেনা, বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক থাকবেনা এরকম উন্নয়ন আমরা চাইনা। আগামী ১২ তারিখ আপনার আমার পাশে থাকুন, আমার মার্কা গরুর গাড়িতে ভোট দিন। ভোলার উন্নয়নে পাশে থাকুন।এসময়ে উপস্থিত ছিলেন, ভোলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রাইসুল আলম, সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, বিসিক শিল্পনগরীর সহ-সভাপতি জামাল উদ্দিন খান, কাপর ব্যবসায়ী সমতির সভাপতি সম্পাদক, চাউল ও আটা মালিক সমিতির সভাপতি সম্পাদক, মুদি মালিক সমিতির সভাপতি সম্পাদক, টিন রড সিমেন্ট, মালিক সমিতির সভাপতি সম্পাদক, কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি সম্পাদক প্রমুখ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও