চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই --নুরুল ইসলাম নয়ন
নিজস্ব প্রতিবেদক
8
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৪৮ পিএম
বক্তব্য রাখেন নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন প্রতিবেদক : ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, চাঁদাবাজ যেই হোক না কেন, আমি আপনাদের কথা দিচ্ছি তাদের বিএনপি করতে দেওয়া হবে না। দখলদারদেরও বিএনপিতে জায়গা হবে না। দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত ও সন্ত্রাসীদের বিএনপিতে থাকার কোনো প্রয়োজন নেই। এদের ছাড়াই বিএনপি ভালোভাবে চলবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করে, বিএনপির রাজনীতিতে তাদের কোনো স্থান নেই। বিএনপি জনগণের দল। এই দলে অপরাধীদের কোনো আশ্রয় দেওয়া হবে না। জনগণের কষ্টার্জিত টাকা লুট করে যারা নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে থাকব।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন ভোটের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর আর খোঁজ থাকে না। আমি স্পষ্টভাবে বলতে চাই ভোটের পরও আমি আপনাদের পাশে থাকব। আপনাদের দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, কবরস্থান সংস্কার, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার। নির্বাচিত হলে এসব কাজ পরিকল্পিত ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।
নারীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নারীরা নিরাপদ না হলে সমাজ নিরাপদ হতে পারে না। আমি চাই, আপনারা মাথা উঁচু করে বাঁচুন, ন্যায় ও ন্যায্যতার সঙ্গে জীবন যাপন করুন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চরফ্যাশনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মোঃ ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারিতে আহত-৪
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় শান্তিপূর্ণ ভোটের আহ্বানে মুক্তিযোদ্ধাদের ট্রাক শোভাযাত্রা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না- ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ
০৮ ফেব্রুয়ারি ২০২৬
