ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
120
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:০৮ পিএম
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আজ রবিবার (১ ফেব্রুয়ারী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বাংলা স্কুল মাঠে বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। নারী জাগরণ ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় এই সমাবেশ ভোলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মো. আতাউর রহমান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হারুনুর রশিদ, বিডিপি জেলা সভাপতি এডভোকেট ইলিয়াছ সুমন, পৌর জামায়াতের নায়েবে আমীর রুহুল আমিন, শিবির শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে নিশ্চিত থাকে। সমাজ সংস্কার ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার যুবকদের এক হাতে সার্টিফিকেট আর অন্য হাতে যোগ্যতা অনুযায়ী চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। দেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ সঠিকভাবে ব্যবহার করে শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন ভোলাবাসীর দীর্ঘদিনের অভিশাপ। এই সমস্যার স্থায়ী সমাধানে অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে টেকসই ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
