ভোলায় হাতপাখার প্রার্থীর আলেম-ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
100
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৩৯ পিএম
ভোলায় হাতপাখার প্রার্থীর আলেম-ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার: রবিবার (০১ ফেব্রুয়ারী) ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের আহ্বানে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা সদর সার্কুলার রোডে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর-এর অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজী সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সভায় ভোলা সদরের সকল কওমী ও আলিয়া মাদ্রাসা, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাতসহ ভোলা জেলার উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, ইমাম, খতিবগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় আগামীর বাংলাদেশকে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা হিসেবে গড়ে তোলা, ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের করণীয় ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত আলেম-ওলামাগণ ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত আলেম-ওলামাগণের মধ্যে ছিলেন, ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান, দারুল উলূম আজিজীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, দারুল উলূম রশিদিয়া নবিপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইয়াসিন নবীপুরী, চরপাতা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা শফিউদ্দিন, চরপাতা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নুর সোলাইমান, পাতাবুনিয়া পীর মাওলানা আহমদুল্লাহ, ভোলা দারুল হাদিস মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি আহমদুল্লাহ, ভোলা জেলা তাবলিগ জামাতের মুরুব্বি হাজ্বী তৈয়বুর রহমান, দারুল উলূম রশিদিয়া নবিপুর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান, দারুল উলূম আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, বড় মসজিদের ইমাম মাওলানা নুরে আলম প্রমুখ।এছাড়াও ভোলা জেলার বিভিন্ন কওমী ও আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাত-এর দায়িত্বশীলবৃন্দ, ইমাম-খতিব ও গণ্যমান্য মুরুব্বিয়ানে কেরামগণ সভায় উপস্থিত ছিলেন
।সভা শেষে আলেম সমাজ হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে ইসলামী আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
