ভোলার দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
88
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৩৮ পিএম
দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক
দৌলতখান প্রতিবেদক : আজ শনিবার (৩১জানুয়ারী) ভোলার দৌলতখান পৌর সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে পৌর জামায়াতের আমির গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি ফজলুল করিম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, দৌলতখানকে মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. হাফেজ ইসমাইল, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ফারুক, এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নকিব আল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন ফরাজি, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সমাজসেবক মো. জসিম উদ্দিন মাস্টার, যুব বিভাগের নেতা মো. আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শান্তিপূর্ণ নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার অনুরোধ করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
