ভোলার চরনোয়াবাদ চৌমুহনী মাদ্রাসার মাঠে বিএনপি ও বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত : আমি না দলের না মার্কার, পার্থ ভোলার মানুষের --ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক
150
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৩:০১:২৮ পিএম
বক্তব্য রাখেন আন্দালিভ রহমান পার্থ
ভোলাদর্পণ প্রতিবেদক:শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় বাপ্তা ৯নং ওয়ার্ড চৌমুহনী মাদ্রাসার মাঠে এক নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, না দলের না মার্কার, পার্থ ভোলার মানুষের। আগামী ১২ তারিখে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে যদি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেন, তাহলে আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। কোন চাঁদাবাজ, টেন্ডার বাজ,দখল বাজ, মাদক ব্যাবসা বন্ধ করে দেব। ভোলা-বরিশাল সেতু, একটি মেডিকেল কলেজ সহ ভোলাকে একটি ইন্ড্রাসটিয়াল জোন তৈরি করবো,কৃষক ভাইদের জন্য সারকারখানা গড়ে তুলবো চরনোয়াবাদ চৌমুহনী মাদ্রাসার মাঠে এক নির্বাচনী জনসভায় একথা বলেন।
এসময়ে তিনি আরো বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ভোলার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে গেছেন। তার নিজস্ব অর্থায়নে বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের জন্য কাজ করে গেছেন। বিনিময়ে ভোলার মানুষ তাকে মন প্রাণ উজার করে ভাল বেসেছেন। আমার মারা গেছে, আমাকে রেখে গেছে আপনাদের কাছে, আমি আপনাদের আমানত।
ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা করে পার্থ বলেন, ‘কোনো দল বেহেশতের টিকিট দিতে পারে না। আসমান-জমিন ও বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা ধর্ম নিয়ে ব্যবসা বা প্রতারণা করতে আসবে, আপনারা তাদের বয়কট করবেন। আমরা কোনো ভ- প্রতারকের কবজায় পড়ব না।’
সমাবেশে আরো যারা বক্তব্য দিয়েছেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আঃ জলিল মিয়া, ভোলা সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, শহর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন অদুদ, বিএনপি নেতা মোঃ বিল্লাহ, বাপ্তা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নাফিজ মিয়া প্রমুখ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
