ভোলার চরসামাইয়া ইউনিয়নে হাতপাখার অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
100
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৭:০১:২৯ পিএম
ভোলার চরসামাইয়া ইউনিয়নে হাতপাখার অফিস উদ্বোধন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার রাজপথে পরিবর্তনের জোয়ার ও হাতপাখার সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোলা-১ আসনের অন্তর্গত চরসামাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী অফিস উদ্বোধনকালে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অফিস উদ্বোধন করেন ভোলা-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান।
ওয়ার্ড সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শরীফ বিন রফিক, সেক্রেটারি, ভোলা সদর থানা ইসলামী আন্দোলন।
মাওলানা মোঃ তরিকুল ইসলাম তারেক, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুর রহমান বিগত ১৭ বছরের রাজনৈতিক নেতৃত্বের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ভোলার এমপি-মন্ত্রীরা মানুষের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছেন। দৃশ্যমান কোনো বড় উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি।ভোলার মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি বেশ কিছু বিপ্লবী প্রতিশ্রুতি ব্যক্ত করেন:
১. ভোলা-বরিশাল ব্রিজ: দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার।২. গ্যাস সংযোগ: ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া।৩. নদী ভাঙন রোধ: স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে জনপদ রক্ষা।৪. মেডিকেল কলেজ স্থাপন: ভোলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।ভোটারদের প্রতি বিশেষ আহ্বান।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে সকল প্রজন্মের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমি মুরুব্বিদের অনুরোধ জানাবো—জীবনের শেষ ভোটটি ইসলামের পক্ষে, হাতপাখা প্রতীকে দিন। আর আমার যুবকদের প্রতি আহ্বান—আপনাদের জীবনের প্রথম ভোটটি হোক ইসলামের পক্ষে। অফিস উদ্বোধন শেষে এক বিশাল মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে হাতপাখার শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
