ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : আমি বিএনপি বা বিজেপির প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক
97
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬ | ১১:০১:২৩ পিএম
ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : আমি বিএনপি বা বিজেপির প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলাদর্পণ প্রতিবেদক : আপনারা আমার বাবার সাথে ছিলেন ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না। আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে পার্থ আমার ভোলা ছাড়িস না, ভোলার মানুষকে ভালোবাসিস বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে বাবার মতই গ্রহণ করেছেন।২০০৮ সাল থেকে ভালোবেসে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ভোলা সদর আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
২৯শে জানুয়ারী বিকালে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভায় এসব বলেন তিনি।ব্যারিস্টার পার্থ বলেন, আমি বিএনপি বা বিজেপির প্রার্থী নয় আমি আপনাদের সবার প্রার্থী। আপনারা আগামী ১২ তারিখে আমাকে বিজয়ী করলে আগামী ৫ বছরে ভোলার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পার্থ বলেন, ভোলায় বালু উত্তোলন হবে না এবং জেগে উঠা চর সঠিক মালিকরা বুঝে পাবে ইনশাআল্লাহ। কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন। এসময় জেলা বিএনপি ও বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
