ভোলায় হাতপাখার প্রার্থীর মহিলা সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
97
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬ | ১১:০১:৩২ পিএম
ভোলায় হাতপাখার প্রার্থীর মহিলা সমাবেশ
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার শহরের ঐতিহ্যবাহী বাংলাস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দুপুর ২টায় অনুষ্ঠিত এই সমাবেশে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার সাধারণ নারী ও দলীয় নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দুপুর হওয়ার আগেই মিছিল ও ছোট ছোট দল নিয়ে নারীরা মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়েদুর রহমান নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, নিরাপদ চলাচল: “আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তবে মা-বোনরা ঘর থেকে বের হলে কোনো ‘শকুন’ তাদের দিকে তাকানোর সাহস পাবে না। নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
শিক্ষায় নিশ্চিন্ত অভিভাবক: “মেয়েদের স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠিয়ে মা-বাবাকে আর দুশ্চিন্তায় থাকতে হবে না। ইভটিজিংমুক্ত ও নিরাপদ শিক্ষার পরিবেশ আমরা গড়ে তুলব।”
আমি এমপি নির্বাচিত হলে বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা কোনো টাকা ছাড়াই (ঘুষমুক্ত) মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”
স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে জনগণের সেবা করার তৌফিক দেন, তবে এক টাকাও দুর্নীতি করব না। ইনশাআল্লাহ, জনগণের প্রতিটি টাকার হিসাব আপনাদের হাতে বুঝিয়ে দেব।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মুমতাজির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি: মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক: মাওলানা ইউসুফ আদনানসহ জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
