ড. ইউনুসের গঠন করা এনসিপি একটি আসনও পাবে না ---মেজর অব: হাফিজ
নিজস্ব প্রতিবেদক
93
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ০৬:০১:৫৫ পিএম
ড. ইউনুসের গঠন করা এনসিপি একটি আসনও পাবে না ---মেজর অব: হাফিজ
তজুমদ্দিন প্রতিবেদক : একটি ছোট্টদল যেটির নাম হচ্ছে এনসিপি প্রফেসর ইউনুস সাহেব বানিয়েছে আগামী নির্বাচনে এটা একটা আসনও পাবে না। বাংলাদেশের জনগণ তাদের কোন ভোট দিবেনা এটি বুজেই তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা হিসেবে আবারও মানুষকে ভূল বুঝিয়ে মাঠে নামানোর চেষ্টা চালাচ্ছে। তাদের সেই পরিকল্পনা কোন দিনই সফল হবে না যথা সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপি ধর্ম ব্যবসায়ীদের সাথে প্রতিযোগীতা করতে হচ্ছে এটি দুঃখজনক।
মেজর হাফিজ বলেন, একটিদল সাধারণ ভোটারদের বলে বেড়ায় ফুলকপিতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর কাজ করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারী একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে একটি জাতীয় ভোট ও আরেকটি হ্যাঁ এবং না ভোট। আপনারা হ্যাঁ ভোট দিয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন। ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাঁচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ১২ তারিখে কেন্দ্রে গিয়ে ধানের শীষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। আমি এমপি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদককে কঠিত হাতে দমন করবো। দেশের একটি দল দিনের ভোট রাতে করে মানুষের ভোটাধিকার হরন করেছে। জনগণও তাদেরকে ভারত পাঠিয়ে দিয়েছে। ভারতে বসে পতিত সরকারের লোকজন দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান ছাফা পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন হাওলাদার, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি খালেদ হাসান মিরাজ, আয়কর আইনজীবি মাইনুল আহাদ বাইজিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা চলাকালীন সময়ে বসা নিয়ে সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
