ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে
নিজস্ব প্রতিবেদক
153
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ০৬:০১:২০ পিএম
ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা জেলা শহরে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভুল চিকিৎসায় বন্ধন ক্লিনিকে রুগীর মৃত্যু ও বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষাসহ রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারনা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে ভোলা জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও নৌবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে শহরের যোগীরঘোল হাসপাতাল রোড এলাকার বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতা ও যন্ত্রপাতির বৈধতা সংক্রান্ত নানা অসংগতি পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
জুলাই যোদ্ধা মো. আয়মান বলেন, প্রশাসনের নাকের ডগায় বসে ভোলা শহরের ডায়াগনস্টিকগুলো তাদের মন মত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে,কিন্তু প্রশাসনের তেমন কোনো তদারকি দেখছি না। প্রতিনিয়ত এসব ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগী ও শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। সম্প্রতি আমাদের স্বজন প্রসুতি লামিয়াকে ভূল রক্ত দিয়ে হত্যা করেছে বন্ধন হেলথ কেয়ার ডায়াগনস্টিক।
------প্রশাসনের অভিযানকে সাদুবাদ জানান তিনি, তারা ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।
অভিযান শেষে ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা এস এম মশিউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. নেয়ামুল খান ও নৌবাহিনীর লে. কমান্ডার মো. আবরার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি জামাল, সম্পাদক পারভেজ
১৭ নভেম্বর ২০২৬
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১
১০ নভেম্বর ২০২৬
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন : জলিল সিকদার সভাপতি , মো. নুরুল হক সাধারণ সম্পাদক
১৯ অক্টোবর ২০২৬
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
০৫ আগস্ট ২০২৬
