দৈনিক আজকের ভোলা’র সম্পাদক শওকাত হোসেনের মাতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
146
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ১২:০১:১৮ পিএম
দৈনিক আজকের ভোলা’র সম্পাদক শওকাত হোসেনের মাতার ইন্তেকাল
ভোলাদর্পণ প্রতিবেদক : দৈনিক আজকের ভোলার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এবং ভোলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দুদকের পিপি অ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এর মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন। জানাযায় রবিবার (২৫ জানুয়ারী) রাত ৯ টায় শহরের কালিবাড়ি রোডস্থ নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন চুম্মা আমিন।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সুত্র থেকে জানায় আজ সোমবার (২৬ জানুয়ারী) সকাল ৯ টায় কালিবাড়ি রোডের বিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে সকাল সাড়ে ১০ টায় পরাণগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এর মায়ের মৃত্যুতে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক এম. হেলাল উদ্দিনসহ সংগঠনের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন এর মায়ের ইন্তেকালে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ এবং দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য পরিবারের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করেছেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিব রহমান, প্রধান নির্বাহী সম্পাদক অমিতাভ অপু, দৈনিক ভোলার বাণী সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক ভোলা টাইমস সম্পাদক আলী জিন্নাহ রাজিব সহ সকল গণমাধ্যমকর্মী শোক জানিয়েছে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
০৫ আগস্ট ২০২৬
হারানো বিজ্ঞপ্তী
০৪ আগস্ট ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
২৭ জুলাই ২০২৬
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
২৮ জুন ২০২৬
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
২১ জুন ২০২৬
