ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অনুর ছেলে রিদমসহ অন্তত ১১ শিক্ষার্থীর মেডিক্যালে পড়ার সুযোগ পেলো
নিজস্ব প্রতিবেদক
72
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১০:১২:১২ এএম
ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অনুর ছেলে রিদমসহ অন্তত ১১ শিক্ষার্থীর মেডিক্যালে পড়ার সুযোগ পেলো
ভোলাদর্পণ প্রতিবেদক : সরকারি মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভোলার সিনিয়র সাংবাদিক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর ছেলে নুওয়াইসির হক রিদম। ভোলা সরকারি কলেজের ছাত্র রিদম মেধা তালিকায় ২২৩৫তম স্থান লাভ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে এমবি বিএস কোর্সে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে। এবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভোলা থেকে এমবিবিএসে একমাত্র রিদমই সুযোগ পেয়েছে।
একই কলেজের মুয়াজ বিন হুমায়ুন ৩২০০তম স্থান লাভ করে দিনাজপুর মেডিক্যাল কলেজ এবং হাসনাইন আহমেদ আনন্দ ৪৪০০তম অবস্থানে থেকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়। এছাড়া ৫১০০তম অবস্থান অর্জন করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ডেন্টাল কোর্সে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে ভোলার শিক্ষার্থি অরণ্য ও লাবন্য।
ভোলা সরকারি কলেজের শিক্ষক হুমায়ুন কবিরের মেয়ে আনিকা ৯৬তম অবস্থান অর্জন করে ঢাকা মেডিক্যাল কলেজ এডভোকেট মাহাবুবুল হক লিটুর মেয়ে আদ্রিতা খুলনা মেডিক্যাল কলেজের জন্য উত্তীর্ণ হয়েছে।অপরদিকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ভোলার লালমোহনের ছয় কন্যার কৃতিত্বপূর্ণ সাফল্যে আনন্দের বন্যা বইছে। রোববার সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে লালমোহনের ৬ কন্যা উত্তীর্ণ হয়েছে। তবে এখনো পর্যন্ত ছেলেদের কোনো তথ্য পাওয়া যায়নি।
লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক লিটুর কন্যা মাইশা হক আদৃতা খুলনা সরকারি মেডিকেল কলেজে, পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্ণালী সড়কের বাসিন্দা ঠিকাদার কামরুল ইসলাম রাসেল ও পূর্ব চরকচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের কন্যা কামরুন নাহার সুজানা জামালপুর সরকারি মেডিকেল কলেজে, ডাওরী এলাকার বাসিন্দা ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীরের কন্যা সায়মা কবির আনিকা ঢাকা মেডিকেল কলেজে, পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছিদ্দিকুর রহমানের কন্যা সুমাইয়া আশরাফ সুশমিতা ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে, ধলীনগর ইউনিয়নের চতলা গ্রামের সাইদুর রহমান আজাদের কন্যা ইশরাত জাহান সাবরিন ঢাকা মেডিকেল কলেজে ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক মাকসুদ আলমের কন্যা খাদিজা আলম মীম রংপুর সরকারি মেডিকেল কলেজ-বিডিএসে ভর্তির সুযোগ পান।
এই ছয় কন্যার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবার যেমন আনন্দিত তেমনি লালমোহন উপজেলাবাসীও গর্বিত। তাদের এই সাফল্যে পরিবার-পরিজন, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
সফল শিক্ষার্থীরা তাদের অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তারা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এদিকে, তাদের এই সাফল্য লালমোহনের শিক্ষাঙ্গনে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করছেন সচেতন মহল। অনেকে মনে করছেন, প্রত্যন্ত অঞ্চল থেকেও নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব-এই ছয় কন্যার অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় রাজাপুরের ছাত্রদল নেতা হত্যা মামলার২আসামী র্যাবের হাতে আটক
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার মনপুরায় আলাউদ্দিন শিকদার নামের ভুয়া চিকিৎসক আটক
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার হাবিব মেডিকেলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: স্বজনদের হামলা-ভাংচুর
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার লালমোহনে চালককে হত্যার মূল হোতা গ্রেপ্তার
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার পশ্চিম ইলিশায় আবুল হোসেন ফরাজির সেচ কাজে বাধা ও প্রান নাসের হুমকির অভিযোগ ছগীর বীর ও মিরাজ বীরের বিরুদ্ধে : থানায় অভিযোগ
০১ ফেব্রুয়ারি ২০২৬
